২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহ্যামের এসি মিলানে ফেরা চূড়ান্ত প্রায়

ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেভিড বেকহ্যামের দ্বিতীয়বারের মতো ধারে ইতালীয় ক্লাব এসি মিলানে খেলার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বেকহ্যাম রোববার দ্য মেইলকে বলেন, "এখন কোনো কিছুই আমাকে এসি মিলানে যাওয়া থেকে ফেরাতে পারবে না। বিষয়টি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।" বেকহ্যাম বর্তমানে যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সিতে খেলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

লন্ডন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেভিড বেকহ্যামের দ্বিতীয়বারের মতো ধারে ইতালীয় ক্লাব এসি মিলানে খেলার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বেকহ্যাম রোববার দ্য মেইলকে বলেন, "এখন কোনো কিছুই আমাকে এসি মিলানে যাওয়া থেকে ফেরাতে পারবে না। বিষয়টি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।" বেকহ্যাম বর্তমানে যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সিতে খেলছেন। ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো অবশ্য আগেই বলে দিয়েছেন, বেকহ্যাম যদি ইউরোপে ফিরতে না পারেন, তবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে তিনি সুযোগ পাবেন না। তাই ৩৪ বছরের বেকহ্যামও ইউরোপের কোনও ক্লাবে ফেরার জন্য উঠে-পড়ে লেগেছেন, যাতে তিনি তার ফুটবল জীবনে শেষবারের মতো বিশ্বকাপে খেলতে পারেন। বিশ্বকাপ ফুটবল হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮২৪ ঘ.