২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফের নতুন সভাপতি কাজী সালাউদ্দিন

অলিখিত ঘোষণাই ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শনিবার সাফ কংগ্রেসে সেটাও হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এর আগে সাফের সভাপতি ছিলেন নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গনেশ থাপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিখিত ঘোষণাই ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শনিবার সাফ কংগ্রেসে সেটাও হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এর আগে সাফের সভাপতি ছিলেন নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গনেশ থাপা। আন্তর্জাতিক কোনো ফুটবল সংস্থায় এই প্রথম কর্মকর্তা নির্বাচিত হলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অল-ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। এর আগে টানা আট বছর সাফ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু। ২০০০ সালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাচ্চু। এরপর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন ২০০৪ সালে। স্থায়ী কোনো গঠনতন্ত্র না থাকায় সাফ কমিটির মেয়াদ নির্দিষ্ট করা নেই। তবে সভাপতি নির্বাচিত হওয়ার আগেই সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন "সভাপতি হলে সাফের গঠনতন্ত্র তৈরির পাশাপাশি দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য কার্যকর ফুটবল সংস্থায় পরিণত করবেন সাফকে।" সাফ কংগ্রেস শেষে রাতে এক সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন,"সাফ সভাপতি নির্বাচিত হওয়ায় আমি সত্যিই আনন্দিত। সবার সহযোগিতা পেলে দায়িত্ব নিয়ে কাজ করে যাব। ১৮০ কোটি মানুষের এই অঞ্চলকে বিশ্ব ফুটবলে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩১৭ ঘ.