ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে 'বি' গ্র"প থেকে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদ। তিন ম্যাচে তাদের এখন ৬ পয়েন্ট। গ্র"পের শেষ ম্যাচে হারলেও আগে দু'টি জয় পাওয়ায় রহমতগঞ্জও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দু দলের পয়েন্টই সমান হওয়ায় (তিন ম্যাচে ৬ পয়েন্ট) গোল-গড়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে শুকতারা যুব সংসদ।
দিনের অন্য ম্যাচে আরামবাগ ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। আরামবাগের পক্ষে দু'টি গোলই করেন অধিনায়ক আলফাজ আহমেদ। চট্টগ্রাম মোহামেডানের পক্ষে রিদন ও তৌহিদ একটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩২ ঘ.
bdnews24