২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভুটানের গ্রুপে বাংলাদেশ

সাফ ফুটবলের ড্র অনুষ্ঠানে প্রথম লটারি তোলার জন্য ডকা হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর সহ-সভাপতি মনিলাল ফার্নান্দোকে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ এবং বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের নাম রাখা ছিল একটি পাত্রে। মনিলাল তুললেন বাংলাদেশের নাম। তাতে স্থির হলো, বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে, মালদ্বীপ 'এ' গ্রুপে। এরপরই ভারত নির্বাচিত হলো 'এ' গ্রুপে খেলার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবলের ড্র অনুষ্ঠানে প্রথম লটারি তোলার জন্য ডকা হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর সহ-সভাপতি মনিলাল ফার্নান্দোকে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ এবং বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের নাম রাখা ছিল একটি পাত্রে। মনিলাল তুললেন বাংলাদেশের নাম। তাতে স্থির হলো, বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে, মালদ্বীপ 'এ' গ্রুপে। এরপরই ভারত নির্বাচিত হলো 'এ' গ্রুপে খেলার জন্য। ভারত বাংলাদেশের গ্রুপে না পড়ায় অনুষ্ঠানে উচ্ছসিতই দেখা গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের। বোঝা গেল, ভারতকে এড়াতে পারাটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ মানছেন তারা। প্রথম চার দল (বাছাই) বাংলাদেশ, মালদ্বীপ, ভারত ও বর্তমান রানার্স-আপ শ্রীলংকার নাম চূড়ান্ত হওয়ার পরই অবাছাই বাকি চার দল নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানের গ্রুপ নির্ধারণ করা হয়। 'এ' গ্রুপে ভারত, মালদ্বীপের সঙ্গে নেপাল এবং আফগানিস্তান নির্বাচিত হয়। আর গ্রুপ 'বি' তে খেলবে স^াগতিক বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান ও ভুটান। গ্রুপ বিভাজন শেষে ফুটবলের কর্মকর্তাসহ অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই বাংলাদেশের প্রতিপক্ষ নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে ওঠেন। হবারই কথা। এই তো এক বছর আগে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভূটানের কাছে হোঁচট খাওয়ার খত এখনো শুকোয়নি। সে ঘটনার পূনরাবৃত্তি আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ। যদিও বাংলাদেশের গ্রুপেই খেলবে ভুটান। ড্র অনুষ্ঠানে উপস্থিত জাতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় রজনী কান্ত বর্মণ বলেন,"ভালো খেলতে না পারলে গ্রুপ দিয়ে কিছু হয় না। ভুটানের সঙ্গেও আমরা ড্র করেছি। চ্যাম্পিয়ন হতে হলে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দল হিসেবেই খেলতে হবে আমাদের।" আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ষষ্ঠ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গ্রুপ নির্বাচন হলেও এখনো সূচি হয়নি। শিগগিরই সূচি তৈরি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার নৃত্যাঞ্চল নাট্য গোষ্ঠীর মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ড্র অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন সাফ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু। তিনি জানান,এই প্রথম সবগুলো দেশের প্রতিনিধির উপস্থিতিতে ড্র অনুষ্ঠান হলো। ড্র অনুষ্ঠান শেষে আট দেশের ফুটবল কর্মকর্তারা নিজ নিজ দেশের ফুটবলের বর্তমান অবস্থা তুলে ধরেন। আগের পাঁচটি চ্যাম্পিনশিপে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত (১৯৯৭, ১৯৯৯ ও ২০০৫)। বাকি দুবারও ফাইনাল খেলেছে তারা। একবার করে শিরোপা জিতেছে বাংলাদেশ (২০০৩) ও মালদ্বীপ (২০০৮)। বাংলাদেশ ফাইনাল খেলেছে তিনবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৮ ঘ.