২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিও ওপেন জিতলেন শারাপোভা

কব্জির চোটে পড়ে ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জিতে নিয়েছেন মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

টোকিও, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কব্জির চোটে পড়ে ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জিতে নিয়েছেন মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা। শনিবার ফাইনালের প্রথম সেটে ৫-২ ব্যবধানে শারাপোভা এগিয়ে থাকার সময় সপ্তম বাছাই সার্বিয়ার ইয়াঙ্কোভিচ কব্জিতে চোট পান। এরপর প্রাথমিক চিকিৎসার পর কোর্টে ফিরলেও খেলা চালিয়ে যেতে পারেননি। ফলে গত অক্টোবরে কাঁধে অস্ত্রোপচার করানোর পর প্রথম বারের মতো কোনো শিরোপার দেখা পান রাশিয়ার মারিয়া শারাপোভা। এর আগে সর্বশেষ শিরোপাটি জিতেছিলেন তিনি ২০০৮ সালের এপ্রিল মাসে, এমেলিয়া দ্বীপে। শিরোপা জয়ের পর শারাপোভা বলেন,"এ বছর এটা ছিল আমার দ্বিতীয় ফাইনাল। তাই স্বাভাবিকভাবেই একটু নার্ভাস ছিলাম প্রথম দিকে। কিন্তু ঠিকই জানতাম, আমি ভালো খেলছি এবং তাকে হারাতে পারব।" শারাপোভা ২০০৫ সালেও টোকিওর প্যান প্যাসিফিক ওপেন জিতেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৭১৭ ঘ.