২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬ অলিম্পিক যাচ্ছে রিও ডি জেনিরোতে

ব্রাজিলের রিও ডি জেনিরো মাদ্রিদ, টোকিও এবং শিকাগোকে ভোটে হারিয়ে ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে। এই প্রথম দক্ষিণ আমেরিকার কোনো নগরী অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্যদের চূড়ান্ত পর্বের এই ভোটাভুটি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 06:50 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের রিও ডি জেনিরো মাদ্রিদ, টোকিও এবং শিকাগোকে ভোটে হারিয়ে ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে। এই প্রথম দক্ষিণ আমেরিকার কোনো নগরী অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্যদের চূড়ান্ত পর্বের এই ভোটাভুটি হয়। কোপেনহেগেনে এই ভোটাভুটির শুরুতে প্রথম রাউন্ডেই নক-আউট হয়ে যায় শিকাগো। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা তাদের প্রিয় শহর শিকাগোর পক্ষে ভোট চাইতে ছুটে গিয়েছিলেন কোপেনহেগেনে। কিন্তু শেষ রক্ষা হলো না। এটা ছিলো ওবামার জন্য একটি প্রত্যাখান। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট আইওসির অধিবেশনে বক্তব্য রাখলেন। দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে যায় টোকিও। চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে মাদ্রিদকে হারিয়ে দেয় সূর্য, সাম্বা, কার্নিভাল ও ফুটবলের ম্যাজিকের দেশের রিও ডি জেনিরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলজি/এএনএস/এইচএ/০০৪৯ঘ.