২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিয়ার বিপক্ষেই মাঠে নামতে চান রোনালদো

সেভিয়ার বিপক্ষেই রোববারের ম্যাচে মাঠে নামতে চান আহত ক্রিষ্টিয়ানো রোনালদো। তাই তার আগেই সেরে উঠতে চান তিনি। মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বুধবারের ম্যাচে গোড়ালিতে চোট পান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেভিয়ার বিপক্ষেই রোববারের ম্যাচে মাঠে নামতে চান আহত ক্রিষ্টিয়ানো রোনালদো। তাই তার আগেই সেরে উঠতে চান তিনি। মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বুধবারের ম্যাচে গোড়ালিতে চোট পান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। রোনালদোর সুস্থ হয়ে ওঠা বড্ড জরুরি রিয়াল মাদ্রিদের জন্য। স্প্যানিশ ফুটবলের চলতি মৌসুমে এই প্রথম শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে তারা। সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাই পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে চাইছেন রিয়াল কোচ ম্যানুয়াল পেল্লেগ্রিনি। রোনালদোও এই ম্যাচে খেলার জন্য মুখিয়ে আছেন। বলছেন, "আশা করছি রোববারের আগেই সেরে উঠবো। সেভিয়ার বিপক্ষে খেলার জন্য আসলেই আমি অস্থির হয়ে আছি।" ক্রিষ্টিয়ানো রোনালদো স্প্যানিশ লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে পাঁচ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ২ ম্যাচে করেছেন চার গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০১২ ঘ.