টোকিও, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রমীলা টেনিসের সাবেক শীর্ষ বাছাই রুশ মারিয়া শারাপোভা টোকিও ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচের।
সেমিফাইনালে শুক্রবার ৬-৩, ২-৬, ৬-৪ গেমে পোল্যান্ডের আগনিস্কা রোদোন্সকাকে হারিয়ে ফাইনালে ওঠেন শারাপোভা।
এর আগে চীনের লি নাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ইয়াঙ্কোভিচ।
ফাইনাল সম্পর্কে শারাপোভা বলেন, "ম্যাচে কঠিন লড়াই করতে হবে। ইয়েলেনা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাই প্রতিটি পয়েন্টের জন্য লড়তে হবে।"
"নিজের খেলা আবার ফিরে পাচ্ছি। এ বছর বেশ কঠিনই যাচ্ছে। তারপরও আমার সামনে বছরের তিন নম্বর শিরোপা জেতার সুযোগ এসেছে," ফাইনাল সম্পর্কে বলেন ইয়াঙ্কোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৪৯ ঘ.
bdnews24