ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সময় চূড়ান্ত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে সাফ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু জানান, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর ঢাকায় হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল আসর।
এর আগে সাফ ফুটবলের সম্ভাব্য সময় ছিলো ২ থেকে ১২ ডিসেম্বর। কোরবানী ঈদের কারণে সাফের অন্যদেশগুলোর সম্মতিতে তা দু দিন পেছানোর সিদ্ধান্ত হলো।
ষষ্ঠ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু মুম্বাই হামলার পর ভারতে সাফ ফুটবল আয়োজনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষ করে পাকিস্তানী খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা পাওয়ার বিষয়টি ভারতীয় ফুটবল ফেডারেশন নিশ্চিত করতে না পারায় টুর্নামেন্ট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ আয়োজনে আগ্রহ দেখালে সদস্য দেশগুলো সমর্থন দেয়।
সিরাজুল ইসলাম বলেন," প্রথম দেশ হিসেবে আমরা দ্বিতীয়বার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুযোগ পাচ্ছি
bdnews24