২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছেন না ডি ভিলিয়ার্স

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লী ডেয়ারডেভিলসের পক্ষে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। পিঠের ব্যাথার জন্য চার থেকে ছয় সপ্তাহের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

জোহানেসবার্গ, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লী ডেয়ারডেভিলসের পক্ষে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। পিঠের ব্যাথার জন্য চার থেকে ছয় সপ্তাহের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিক্যাল কমিটির চেয়ারম্যান শুয়ায়িব মাঞ্জরা বলেন, "চার সপ্তাহ আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সময় পিঠের নিচের দিকে ব্যাথা অনুভব করেন এবি ডি ভিলিয়ার্স। তাই তার যথাযথ চিকিৎসার স্বার্থে আমরা আগামী চার থেকে ছয় সপ্তাহের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১১৫ ঘ.