২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল জিতলেও অঘটনের শিকার এসি মিলান

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ক্রিস্টিয়ানো রোনাল্দোর দুই গোলের সুবাদে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে অঘটনের শিকার হয়েছে এসি মিলান। ০-১ গোলে এসি মিলান হেরেছে এফসি জুরিখের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

মাদ্রিদ, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ক্রিস্টিয়ানো রোনাল্দোর দুই গোলের সুবাদে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে অঘটনের শিকার হয়েছে এসি মিলান। ০-১ গোলে এসি মিলান হেরেছে এফসি জুরিখের কাছে। এছাড়া বুধবারের অন্য গুরুত্বপূর্ণ খেলায় চেলসি ১-০ গোলে হারিয়েছে এপিওইএল নিকোশিয়াকে। ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে অলিম্পিকোসকে। আর বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের খেলা শেষ হয়েছে ০-০ গোলে। এক গোলে পিছিয়ে পড়েও ভিএফএল উলফবার্গের বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্সেই দ্বিতীয়ার্ধের প্রথম দিক পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদকে। কিন্তু ৫৮ মিনিটের পরের ছয় মিনিটে পাল্টে যায় খেলার চিত্র। ৫৮ মিনিটে রোনাল্দো গোল করে এগিয়ে নেন দলকে। এক মিনিট পর রোনাল্দোকে ফেলে দেন সোলেইমান দিওয়ারা। সেই সুবাদে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুন করেন কাকা। দিওয়ারা লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হওয়া মার্সেইয়ের জালে রোনলদো শেষ বারের মতো বল পাঠান ৬৪ মিনিটে। এসি মিলানের বিপক্ষে ১০ মিনিটে হান্নু তাহিনেনের গোলে এগিয়ে যায় এফসি জুরিখ। ওই গোল আর পরিশোধ করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। বুধবার আরেক ম্যাচে নিকোলাস আনেলকোর প্রথমার্ধের গোলে চেলসি ১-০ গোলে হারিয়েছে নিকোশিয়াকে। ওদিকে ৭৮ মিনিট পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও উলফবার্গের ম্যাচটি। তবে তারপরই মাইকেল ক্যারিকের গোলে জিতে যায় ম্যান ইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৫২ ঘ.