২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিও ওপেনের সেমিতে শারাপোভা ও ইয়াঙ্কোভিচ

সপ্তম বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচ এবং অবাছাই মারিয়া শারাপোভা টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

টোকিও, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সপ্তম বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচ এবং অবাছাই মারিয়া শারাপোভা টোকিওর প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার সার্বিয়ার ইয়াঙ্কোভিচ ফ্রান্সের মারিয়ন বার্তোলিকে ৬-৪, ৬-৩ গেমে এবং রাশিয়ার শারাপোভা ৬-৪, ৭-৫ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ইভেতা বেনেনোভাকে। টুর্নামেন্ট থেকে এরই মাঝে শীর্ষ বাছাইদের প্রায় সবাই বিদায় নেয়ায় শারাপোভার সেমিতে ওঠা আয়োজকদের স্বস্তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯৩৮ ঘ.