বেইজিং, অক্টোবর ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া চীন ওপেনেই কোর্টে ফিরছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল।
তলপেটের চোটের কারণে এ টুর্নামেন্টে নাদাল অনেকটাই অনিশ্চিত ছিলেন। কিন্তু বৃহস্পতিবার তিনি এ টুর্নামেন্টে খেলছেন বলে নিশ্চিত করেন।
গত মাসে ইউএস ওপেনের সেমিফাইনালে শিরোপাজয়ী আর্জেন্টাইন হুয়ান দেল প্রোত্রোর কাছে হেরে বিদায় নেওয়া নাদাল ২০০৫ সালে চীন ওপেন জিতেছিলেন। তাছাড়া গতবছর বেইজিং অলিম্পিক থেকে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। ফলে চীন ওপেন তার জন্য নানা কারণেই সুখস্মৃতির ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮১৬ ঘ.
bdnews24