২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ওপেন থেকে সরে দাঁড়ালেন এন্ডি মারে

কব্জির চোটে পড়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাপান ওপেন থেকে নাম কাটিয়ে নিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা স্কটিশ অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 12:09 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

টোকিও, অক্টোবর ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কব্জির চোটে পড়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাপান ওপেন থেকে নাম কাটিয়ে নিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা স্কটিশ অ্যান্ডি মারে। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে এ কথা জানান তিনি। চোটের কারণে গত মাসে ইউএস ওপেনেও তাকে বিস্তর সমস্যা পোহাতে হয়েছে। ১৮ সেপ্টেম্বর ডেভিস কাপে পোল্যান্ডের বিপক্ষে ব্রিটেনের টাই হওয়া ম্যাচে তিনি নতুন করে চোট পান। ক্লান্তির জন্য এ টুর্নামেন্ট থেকে বিশ্বের এক নম্বর রজার ফেদেরার নাম প্রত্যাহার করে নেওয়ার পর মারেও এভাবে সরে দাঁড়ানোয় আয়োজকরা একটু বিপাকেই পড়েছে। তাই ইউএস ওপেন চ্যাম্পিয়ন, আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রোকে শীর্ষবাছাই করেই ১.৩ মিলিয়ন ডলারের এ টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮১০ ঘ.