২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে

চার ম্যাচ হারার পর জিতেছে আরামবাগ। শনিবার তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। এই জয়ে ১৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে আরাবাগ নবম স্থানে। আর এক ম্যাচ কম খেলে চট্টগ্রাম মোহামেডান ২৭ পয়েন্ট সংগ্রহ নিয়ে পঞ্চম স্থানে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- চার ম্যাচ হারার পর জিতেছে আরামবাগ। শনিবার তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। এই জয়ে ১৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে আরাবাগ নবম স্থানে। আর এক ম্যাচ কম খেলে চট্টগ্রাম মোহামেডান ২৭ পয়েন্ট সংগ্রহ নিয়ে পঞ্চম স্থানে আছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবিশ্বাস্যভাবে জিতেছে আরামবাগ। শক্তির বিচারে তারা চট্টগ্রাম মোহামেডানের চেয়ে পিছিয়ে থাকলেও ৩৪ মিনিটে মোহাম্মদ লামিনির গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরো এক গোল করে তারা ম্যাচ জিতে নেয়। ৭৩ মিনিটে গোলটি করেছেন তুর্য। এছাড়া আগামী ১ ফেব্র"য়ারি বন্ধ থাকবে বি. লিগের খেলা। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্ব এজতেমা উপলক্ষেই খেলা বন্ধ রাখা হচ্ছে। তাই পূর্বের ফিকশ্চারের ম্যাচগুলো বাডিলি শিফট হবে, সে অনুযায়ী আবাহনী-ব্রাদার্স ম্যাচ হবে ২ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৫ঘ.