২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাম ঝরিয়ে ফাইনালে নাদাল, ফাইনালে সানিয়া-ভূপতিও

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চমক বলা হচ্ছে তাকে। চতুর্থ বাছাই অ্যান্ডি মারে আর পঞ্চম বাছাই জো উইলফ্রেড সঙ্গাকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠা স্পেনের ফার্নান্দো ভার্দাস্কো সেমিফাইনালেও চমকেই দিয়েছিলেন রাফায়েল নাদালকে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি, পাঁচ সেটের এক ম্যারাথন থ্রিলারে তাকে হারিয়ে ফাইনালে উঠে গেছেন তারই স্বদেশী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

মেলবোর্ন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চমক বলা হচ্ছে তাকে। চতুর্থ বাছাই অ্যান্ডি মারে আর পঞ্চম বাছাই জো উইলফ্রেড সঙ্গাকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠা স্পেনের ফার্নান্দো ভার্দাস্কো সেমিফাইনালেও চমকেই দিয়েছিলেন রাফায়েল নাদালকে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি, পাঁচ সেটের এক ম্যারাথন থ্রিলারে তাকে হারিয়ে ফাইনালে উঠে গেছেন তারই স্বদেশী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদাল। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা নাদাল সেমিফাইনালের আগে সবকটি ম্যাচ জিতেছেন সরাসরি সেটে। তার কাছ থেকে কোনো সেট কেড়ে নিতে পারেননি আগের পাঁচ রাউন্ডের প্রতিদ্বন্দ্বীরা। অথচ শুক্রবারের সেমিফাইনালে প্রথম সেটেই তাকে হারিয়ে দেন ভার্দাস্কো। টাইব্রেকারে নিস্পত্তি হওয়া ওই সেটে তিনি জিতেছেন ৭-৫ (৭/৪) গেমে। পরের দুটি সেট ৬-৪, ৭-৬ (৭-২) গেমে জিতে ওই ধাক্কা সামলে ওঠেন নাদাল, কিন্তু চতুর্থ সেটটি আবার টাইব্রেকারে গড়ালে সেটা ৭-৬ (৭-১) গেমে জিতে নেন ভার্দাস্কো। শেষ সেটেও এক পর্যায়ে ৪-৪ গেমের সমতা ছিল, তবে শেষ দুটি গেম জিতে স্বস্তির নি:শ্বাস ফেলেন নাদাল। শনিবারের ফাইনালে নাদাল মুখোমুখি হবেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরারের। এদিকে ভারতের সানিয়া মির্জা ও মহেশ ভূপতি অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন। শুক্রবারের সেমিফাইনালে তারা চেক প্রজাতন্ত্রের ইভেতা বেনেসোভা ও লুকাস দ−"হি জুটিকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১১ ঘ.