২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপের শেষ চারে বার্সেলোনা

স্প্যানিশ প্রিমেরা লিগায় শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা বার্সেলোনা স্পেনের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা দেল রেই বা কিংস কাপের শিরোপা জয়ের সম্ভাবনাটাও জিইয়ে রেখেছে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের খেলায় প্রতিবেশী এস্পানিয়লকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

বার্সেলোনা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ প্রিমেরা লিগায় শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা বার্সেলোনা স্পেনের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা দেল রেই বা কিংস কাপের শিরোপা জয়ের সম্ভাবনাটাও জিইয়ে রেখেছে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের খেলায় প্রতিবেশী এস্পানিয়লকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে তারা। ৩৫ ও ৪৮ মিনিটে বোইয়ান ক্রকিচের দুটি গোলের পর ৫৬ মিনিটে জেরার্ড পিকে বার্সেলোনাকে এগিয়ে নিয়েছিলেন ৩-০ গোলে। পরে এস্পানিয়লের হয়ে ৫৯ ও ৬৯ মিনিটে দুটি গোল শোধ করেছেন ফেরান করোমিনাস ও হোসে ক্যালেইয়ন। প্রথম লেগে দুদলের খেলা শেষ হয়েছিল গোলশূন্য অমীমাংসায়। সেমিফাইনালে বার্সেলোনার সঙ্গী হয়েছে সেভিয়াও, কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে গতবারের চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে ভ্যালেন্সিয়া ২-৩ গোলে জেতায় দু লেগ মিলিয়ে দুদলের মধ্যে ৪-৪ গোলের সমতা তৈরি হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ চারে উঠেছে সেভিয়া। সেমিফাইনালে বার্সেলোনা রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে আর সেভিয়া খেলবে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১১ ঘ.