২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শুরু হচ্ছে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

প্রথমবারের মতো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসছে বাংলাদেশে। সিটিসেলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার তিনিটি ভেন্যুতে শুরু হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- প্রথমবারের মতো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসছে বাংলাদেশে। সিটিসেলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার তিনিটি ভেন্যুতে শুরু হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী ২৫ টি দল নিয়ে শুরু হচ্ছে প্রথম মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। দলগুলোকে চারটি ভেন্যুতে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে। শুক্রবার দিনাজপুর ভেন্যুতে স্বাগতিক দিনাজপুর-নওগাঁ, জামালপুরে স্বাগতিক জামালপুর-রাজবাড়ী ও রাঙ্গামাটিতে স্বাগতিক রাঙ্গামাটি-কুমিল্লার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ঢাকা ভেন্যুর খেলা শুরু হবে ৩ ফেব্র"য়ারি থেকে। প্রত্যেক ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির একমাত্র পুরুষ সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু অকপটে স্বীকার করেছেন, "২০০৪ সালে আমরা একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, যদিও পরে তা নিয়মিত করতে পারিনি। তবে আমরা আশাকরি এবার থেকে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়মিত আয়োজন করতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০০ঘ.