২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ অস্বীকার করলেন রবিনিয়ো

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনিয়ো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। লিডসের পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করেছিল, তবে জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি পেয়েছেন ইংলিশ ফুটবলের সবচেয়ে দামি এই তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

লন্ডন, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনিয়ো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। লিডসের পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করেছিল, তবে জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি পেয়েছেন ইংলিশ ফুটবলের সবচেয়ে দামি এই তারকা। নিজস্ব ওয়েবসাইটিি www.robinhoofficial.com -এ বুধবারই দেওয়া এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফুটবলার দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি, এবং খুশিমনেই পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন তিনি। এর আগে তার মুখপাত্র ক্রিস ন্যাথানিয়েল নিশ্চিত করেন, পুলিশের সঙ্গে দেখা করে এসেছেন রবিনিয়ো। ১৮ বছর বয়সী একজন তরুণীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০২৭ঘ.