ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মিঠুনের হ্যাটট্রিকে চট্টগ্রাম আবাহনী বড় জয় পেয়েছে সিটিসেল বি. লিগে। বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। ১৮ ম্যাচে পঞ্চম জয় নিয়ে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ২০ পয়েন্ট। আর খুলনা আবাহনী ১৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে একাদশ স্থানে।
মিঠুনের হ্যাটট্রিকের পাশাপাশি রনি তালুকদারও দুই গোল করে আবাহনীর এ জয়ে বড় ভূমিকা রেখেছেন। ২১ মিনিটে নীল-আকাশীরা এগিয়ে যায় মিঠুনের গোলে, তারপর ৪৯ ও ৮৫ মিনিটে আরো দু'গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন এই স্ট্রাইকার। রনি গোল দুটি করেছেন ২৮ ও ৭২ মিনিটে। তাতে বি. লিগে সবচেয়ে বড় জয় নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২০ঘ.
bdnews24