ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ করে এএফসি চ্যালেঞ্জ কাপমুখী হয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের মাটিতে ভাল করার ইচ্ছা এবং নতুন কোচের নিজেকে প্রমাণের তাগিদ, এসব মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি চ্যলেঞ্জ কাপের বাছাইপর্ব। আর তাই নেপালে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী কাপে জাতীয় দল পাঠানো হচ্ছে না শেষ পর্যন্ত।
গত বুধবার এএফসি কাপের ড্রয়ের পরই পাল্টে গেছে বাফুফের সব হিসেব-নিকেশ। তাদের কাছে কমে গেছে আগামী মার্চে প্রধানমন্ত্রী কাপের গুরুত্ব। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ও জোর দিচ্ছেন এএফসি চ্যালেঞ্জ কাপের ওপর, "ডিডো নেপালে টুর্নামেন্ট খেলতে যেতে চাইছেন না। তাতে দলের প্রস্তুতির ক্ষতি হবে বলে মনে করছেন তিনি। কোচের ইচ্ছাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে নেপাল রাজি হলে আমরা আরেকটি দল পাঠাতে পারি প্রধানমন্ত্রী কাপে।"
আগামী ৫ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত কাঠমান্ডুতে হবে প্রধানমন্ত্রী কাপ ফুটবল। তাতে বাফুফে প্রথমে জাতীয় দল পাঠানোর প্রতিশ্র"তি দিলেও পরিবর্তিত প্রেক্ষাপটে তা সম্ভব হচ্ছে না।
কারণ বাফুফে ও কোচ ডিডোর লক্ষ্য এসে মিলেছে এক বিন্দুতে- দেশের মাঠে এএফসি চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ। আগামী এপ্রিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে চ্যলেঞ্জ কাপের বাছাইপর্বে বাংলাদেশের গ্র"পের খেলা। 'এ' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া, মিয়ানমার এবং মঙ্গোলিয়া-ম্যাকাও ম্যাচের জয়ী দল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিশ্বাস, "আমাদের প্রস্তুতি ভাল হলে এই গ্র"পে ভালকিছু করা আমাদের পক্ষে সম্ভব। তাতে আমাদের ঘরোয়া ফুটবলের ওপরও ইতিবাচক প্রভাব পড়ার একটা চমৎকার সুযোগ আছে।"
নতুন কোচ এডসন সিলভা ডিডোও নাকি নিজেকে প্রমাণ করার তাগিদ অনুভব করছেন এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে। আর তাই ট্রেনিংয়ে ঘাটতি রেখে নেপালে খেলতে যেতে চান না এই ব্রাজিলিয়ান।
বুধবার তার সঙ্গে প্রায় ঘন্টা দেড়েক বৈঠক সেরে বাদল রায় বলেছেন, "দৃশ্যত একজন ভাল কোচ পেয়েছি বলেই মনে হচ্ছে আমার। তার চাহিদামতো ট্রেনিংয়ের সুযোগ-সুবিধাগুলো দিতে পারলে তিনিও বাংলাদেশকে ভাল কিছু উপহার দিতে পারবেন আশাকরি। কথা বলে মনে হয়েছে নতুন কোচ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান এখানে।"
শফিকুল ইসলাম মানিকের উত্তরসূরী হয়ে ডিডো ঢাকা এসেছেন গত ২৪ জানুয়ারি। এখনো তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইতিমধ্যে বি. লিগের কয়েকটি ম্যাচ দেখে তিনি ১৮ জনকে ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। "কোচ প্রথমে ৩০ জনকে ডাকবেন, সেখান থেকে ২৫ জনকে নিয়ে আবাসিক ট্রেনিং ক্যাম্প শুরু করবেন। মানিকের তালিকা থেকে তিনি ১৮/১৯ জনকে রেখেছেন, লিগের অন্যান্য ম্যাচ দেখে আরো ১০/১১ জন বছাই করবেন। বি. লিগের পরপরই নতুন কোচের কাজ শুরু হয়ে যাবে"---- বলেছেন বাদল রায়।
ফিকশ্চারে কোনো পরিবর্তন না হলে আগামী ১৬ ফেব্র"য়ারি শেষ হচ্ছে সিটিলে বি. লিগ। তারপর জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলোয়াড়দের ছেড়ে দেবে ক্লাবগুলো। কিন্তু এই সময়ে ক্লাবগুলো কি বসে থাকবে নাকি তাদের নিয়ে অন্য কোনো টুর্নামেন্ট শুরু করবে বাফুফে, তার সিদ্ধান্ত হবে আগামী শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১০৮ ঘ.
bdnews24