২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনা-সাফিনা-ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস, দিনারা সাফিনা ও রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

মেলবোর্ন, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস, দিনারা সাফিনা ও রজার ফেদেরার। বৃহস্পতিবার মহিলা এককের সেমিফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সেরেনা ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভাকে। মেলবোর্নের তীব্র গরমে ছাদ-ঢাকা রড লেভার অ্যারেনায় প্রথম সেট জিততে তেমন সমস্যা হয়নি সেরেনার। তবে দ্বিতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে যান দেমেন্তিয়েভা। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। একই সঙ্গে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন একটা প্রতিশোধও নিয়েছেন। বেইজিং অলিম্পিকে সোনা জয়ের পথে তাকে হারিয়ে দিয়েছিলেন দেমেন্তিয়েভা। ফাইনালে সেরেনার প্রতিপক্ষ রাশিয়ার সাফিনাকেও জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে। অন্য সেমিফাইনালে তৃতীয় বাছাই সাফিনা প্রায় পৌনে দুই ঘন্টা লড়াই করে ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন স্বদেশী সপ্তম বাছাই ভেরা জভোনারেভাকে। সেই তুলনায় ফেদেরারকে অতটা কষ্ট করতে হয়নি। সপ্তম বাছাই অ্যান্ডি রডিককে ৬-২, ৭-৫, ৭-৫ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেছেন 'ওয়ার্ল্ড নাম্বার টু'। যার অর্থ পিট সা