২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব বাংলাদেশেও

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলা হবে বাংলাদেশেও। বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, বাছাই পর্বে তিনটি গ্র"পের স্বাগতিক হবে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলা হবে বাংলাদেশেও। বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, বাছাই পর্বে তিনটি গ্র"পের স্বাগতিক হবে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। 'এ' গ্র"পে বাংলাদেশের সঙ্গে থাকছে মিয়ানমার আর কম্বোডিয়াও এটা নিশ্চিত। চার দলের এই গ্র"পের চতুর্থ দলটি কারা হবে, সেটা জানা যাবে আগামী ১৪ মার্চ। ম্যাকাও আর মঙ্গোলিয়ার মধ্যে দুই লেগের প্লেঅফের দ্বিতীয় লেগের খেলা হবে ওই দিন। প্রথম লেগটি হবে তার এক সপ্তাহ আগে। এশিয়ার উদীয়মান ফুটবল শক্তির দলগুলো নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের বাছাই পর্বে এবার অংশ নিতে চেয়েছিল মোট ১৭টি দল। তাদের মধ্য থেকে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দুটি দলকে বাছাই পর্বের আগে আরেকটি বাছাই'য়ে অংশ নিতে হচ্ছে। এরপর ১৬টি দলকে নিয়ে আয়োজিত হবে আসল বাছাই পর্ব। তাতে চার দলের চারটি গ্র"প থেকে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা দলটি সুযোগ পাবে ২০১০ সালে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার। সেখানে তাদের সঙ্গে যোগ দেবে এই টুর্নামেন্টের গত আসরের সেরা তিন দল- চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ তাজিকিস্তান আর তৃতীয় স্থান পাওয়া উত্তর কোরিয়া। এএফসির ওয়েবসাইটে অবশ্য বলা নেই বাছাই পর্বের খেলা কবে শুরু হবে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে তা। এএফসি চ্যালেঞ্জ কাপ ২০১০ বাছাই পর্বের গ্র"পিং : 'এ' গ্র"প : মিয়ানমার, কম্বোডিয়া, বাংলাদেশ (স্বাগতিক) ও ম্যাকাও/মঙ্গোলিয়া 'বি' গ্র"প : তুর্কমেনিস্তান, ফিলিপাইন, ভুটান ও মালদ্বীপ (স্বাগতিক) 'সি' গ্র"প : নেপাল (স্বাগতিক), আফগানিস্তান, কিরঘিজস্তান ও ফিলিস্তিন 'ডি' গ্র"প : শ্রীলঙ্কা (স্বাগতিক) পাকিস্তান, তাইওয়ান ও ব্র"নেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৩ ঘ.