২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র গরম উপেক্ষা করে শেষ চারে নাদাল-সেরেনা

কোর্টের অন্য প্রান্তের প্রতিদ্বন্দ্বীর চেয়েও সম্ভবত অনেক বড় 'প্রতিপক্ষ' ছিল তীব্র গরম! তবে বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মেলবোনের্র ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীর্ষ বাছাই রাফায়েল নাদাল এবং মহিলাদের দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামসের জয়যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

মেলবোর্ন, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোর্টের অন্য প্রান্তের প্রতিদ্বন্দ্বীর চেয়েও সম্ভবত অনেক বড় 'প্রতিপক্ষ' ছিল তীব্র গরম! তবে বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মেলবোনের্র ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীর্ষ বাছাই রাফায়েল নাদাল এবং মহিলাদের দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামসের জয়যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রথম সেট হাতছাড়া করলেও রুশ প্রতিপক্ষ অষ্টম বাছাই স্ভেৎলানা কুজনেৎসোভাকে ৫-৭, ৭-৫, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন সেরেনা। শেষ চারে তিনি খেলবেন এলেনা দেমেন্তিয়েভার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে অবাছাই কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে সহজেই ৬-২, ৬-২ গেমে জিতেছেন চতুর্থ বাছাই দেমেন্তিয়েভা। দারুণ ফর্মে থাকা নাদালকেও ঝামেলায় ফেলতে পারেনি উষ্ণতা। ষষ্ঠ বাছাই ফ্রান্সের জাইলস সিমনকে সরাসরি ৬-২, ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ স্বদেশী চতুর্দশ বাছাই ফার্নান্দো ভার্দাস্কো। অন্য কোয়ার্টার ফাইনালে স্পেনের ভার্দাস্কো ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন আরেক ফরাসী পঞ্চম বাছাই জো-উইলফ্রিড সঙ্গাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪২ঘ.