২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকোলার গোলে জিতলো মোহামেডান

প্রথম পর্বের 'জায়ান্ট কিলার' রহমতগঞ্জ দ্বিতীয় পর্বেও ভালোই লড়াই করেছে মোহামেডানের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত পারেনি, মঙ্গলবার বি. লিগের ঢাকার এই দুই দলে লড়াইয়ে মোহামেডান জিতেছে আলামু বুকোলার দেওয়া একমাত্র গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পর্বের 'জায়ান্ট কিলার' রহমতগঞ্জ দ্বিতীয় পর্বেও ভালোই লড়াই করেছে মোহামেডানের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত পারেনি, মঙ্গলবার বি. লিগের ঢাকার এই দুই দলে লড়াইয়ে মোহামেডান জিতেছে আলামু বুকোলার দেওয়া একমাত্র গোলে। ম্যাচে ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। প্রথম পর্বে রহমতগঞ্জের কাছে ১-০ গোলেই হেরেছিল মোহামেডান। এছাড়া পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আবাহনীকেও ২-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ। এই জয়ে ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট দাঁড়ালো ৩২। আবাহনীর চেয়ে ৬ পয়েন্ট পেছনে রয়েছে তারা। আর এক ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১০ ঘ.