ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- গানে গানে ফুটবলকে জাগিয়ে তুলতে অন্তর শোবিজের সঙ্গে স্কয়ার টয়লেট্রিজের যুক্ত হওয়ার সম্ভাবনা জাগিয়েও শেষমুহূর্তে ভেস্তে গেছে। রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে 'স্কয়ার'-এর ব্যাকড্রপ ঝুলিয়েও শেষে তা ঢেকে দেওয়া হয়েছে। এবং সাড়ে ১১ টার সংবাদ সম্মেলন পৌনে ১ টায় শুরু করে ঘোষণা করা হয়েছে স্কয়ারকে ছাড়াই আপাতত ফুটবলের তহবিল সংগ্রহের জন্য কনসার্ট আয়োজন করবে অন্তর শোবিজ।
ফুটবলের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে বাফুফে কনসার্ট আয়োজনের ভার দিয়েছে অন্তর শোবিজকে। দ্বিপাক্ষিক চুক্তিটা হচ্ছে, লভ্যাংশের ৬০ শতাংশ পাবে বাফুফে, বাকিটা অন্তর শোবিজের। কনসার্টের
bdnews24