২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জাতীয় দলের নতুন কোচ ডিডো

শনিবার সকালে ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ ব্রাজিলের এডসন ডিডো। ৪৬ বছর বয়সী ডিডোর সঙ্গে এক বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মাসিক বেতন হবে চার হাজার মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 11:22 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার সকালে ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ ব্রাজিলের এডসন ডিডো। ৪৬ বছর বয়সী ডিডোর সঙ্গে এক বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মাসিক বেতন হবে চার হাজার মার্কিন ডলার। বাংলাদেশের ফুটবল সম্পর্কে তেমন ধারণা নেই ডিডোর। তবে ২০০১ সালে দাম্মামে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের খেলা দেখেছিলেন তিনি। সে সময় ভিয়েতনামের কোচের দায়িত্ব পালন করা ডিডোর এদেশের ফুটবল সম্পর্কে অভিমত, "এশিয়াতে কাজ করতে গেলে যে সব বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন বাংলাদেশেও সে সব জায়গায় গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।" এবং সেই লক্ষ্যপূরণে অর্থাৎ বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য তার পরামর্শ, "এদেশের ফুটবল-উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে কোনো লাভ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৭২১ঘ.