২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগে রহমতগঞ্জের জয়

সিটিসেল বি. লিগে জয় পেয়েছে রহমতগঞ্জ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন হানিফ প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বি. লিগে জয় পেয়েছে রহমতগঞ্জ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন হানিফ প্রধান। প্রথম লেগে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানকে হারিয়ে 'জায়ান্ট কিলার' হিসাবে আবির্ভূত হলেও ফিরতি লেগে রহমতগঞ্জ অনেকটাই বিবর্ণ। ফিরতি লেগে পঞ্চম ম্যাচে এটা তাদের মাত্র দ্বিতীয় জয়। যে জয়ের ফলে ১৫ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করা রহমতগঞ্জ যুগ্মভাবে ফরাশগঞ্জের সঙ্গে ষষ্ঠ স্থানে আছে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান নবম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪২ঘ.