২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগের দুটো ম্যাচই ড্র

১৪ ম্যাচ হারার পর খুলনা আবাহনী প্রথম পয়েন্ট পেয়েছে বুধবার, চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করে। তাতে অবশ্য পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ১৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে তারা এখনও সবার নীচে। আর চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ১৫ খেলায় ২৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ১৪ ম্যাচ হারার পর খুলনা আবাহনী প্রথম পয়েন্ট পেয়েছে বুধবার, চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করে। তাতে অবশ্য পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ১৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে তারা এখনও সবার নীচে। আর চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ১৫ খেলায় ২৪। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামেও স্বাগতিক চট্টগ্রাম আবাহনী এক পয়েন্ট পেয়েছে ফরাশগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে। স্বাগতিকদের সংগ্রহ ১৬ খেলায় ১৭ ও ফরাশগঞ্জের ১৫ খেলায় ২০ পয়েন্ট। খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা আবাহনীর বিপক্ষে চট্টগ্রাম মোহামেডানের প্রাধান্য থাকলেও তারা গোল পায়নি। সফল হয়েছে খুলনা আবাহনীর ম্যাচ ড্রয়ের উদ্দেশ্যই, যারা নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারানোর পর এই প্রথম পয়েন্টের মুখ দেখছে। প্রথম লেগে অবশ্য তারা ২-১ গোলে হেরেছিল চট্টগ্রাম মোহামেডানের কাছে। ওদিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তুলনামূলক শক্তিশালী দল নিয়ে ফরাশগঞ্জ এবারও পেরে ওঠেনি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.