২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করে লিভারপুলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া

অধিনায়ক স্টিভেন জেরার্ডের লক্ষ্যভেদে লিভারপুল তখন ১-০ গোলে এগিয়ে। ম্যাচের বাকি মাত্র ৩ মিনিট। ঠিক তখনই একটা ফ্রিকিক পেলো এভারটন। আর তা থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেন টিম ক্যাহিল। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটা ১-১ গোলে শেষ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষে ওঠার আশাও পূরণ হয়নি লিভারপুলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

লন্ডন, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক স্টিভেন জেরার্ডের লক্ষ্যভেদে লিভারপুল তখন ১-০ গোলে এগিয়ে। ম্যাচের বাকি মাত্র ৩ মিনিট। ঠিক তখনই একটা ফ্রিকিক পেলো এভারটন। আর তা থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেন টিম ক্যাহিল। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটা ১-১ গোলে শেষ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষে ওঠার আশাও পূরণ হয়নি লিভারপুলের। অ্যানফিল্ডে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে জেরার্ডের প্রায় ৩০ মিটার দূর থেকে নেয়া জোরালো নিচু শটে এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। গোলটা ধরে রেখে 'অলরেড'রা যখন জয়ের স্বপ্ন দেখছিল ঠিক তখনই স্বপ্নভঙ্গ! ৮৭ মিনিটে মিকেল আর্টেটার ফ্রিকিক থেকে অরক্ষিত ক্যাহিলের হেড যে স্বপ্নভঙ্গের কারণ। যার ফলে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট সংগ্রহ করা লিভারপুলকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ম্যানইউ'র পয়েন্টও তা-ই, তবে বর্তমান চ্যাম্পিয়নরা গোলগড়ে এগিয়ে আছে এবং ম্যাচও কম খেলেছে একটি। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট পাওয়া চেলসির অবস্থান তৃতীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪২৮ঘ.