২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও জিতেছে রিয়াল, পারেনি ইন্টার

একে তো প্রেসিডেন্ট রেমন ক্যালডেরনের পদত্যাগের ধাক্কা। তার ওপরে ঘরের মাঠে সমর্থকদের সামনে লিগ টেবিলের সবচেয়ে নিচের দলের বিপক্ষে পিছিয়ে পড়ার লজ্জা। রোববার সান্টিয়াগো বার্নাব্যুতে তাই বেশ ঝামেলায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে 'প্রিমেরা লিগা'য় কোনো অঘটনের শিকার হতে হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে ওসাসুনাকে ৩-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

মাদ্রিদ/মিলান, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একে তো প্রেসিডেন্ট রেমন ক্যালডেরনের পদত্যাগের ধাক্কা। তার ওপরে ঘরের মাঠে সমর্থকদের সামনে লিগ টেবিলের সবচেয়ে নিচের দলের বিপক্ষে পিছিয়ে পড়ার লজ্জা। রোববার সান্টিয়াগো বার্নাব্যুতে তাই বেশ ঝামেলায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে 'প্রিমেরা লিগা'য় কোনো অঘটনের শিকার হতে হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে ওসাসুনাকে ৩-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। কিন্তু ইন্টার মিলান বিরাট অঘটনের শিকার! সিরি 'আ'তে ইতালিয়ান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়ে এই অঘটনের জন্ম দিয়েছে আটালান্টা। অবশ্য তাহলেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি ইন্টারের। যদিও লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করে তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে জুভেন্টাস। বার্নাব্যুতে ওসাসুনা সবাইকে হতবাক করে এগিয়ে যায় ২০ মিনিটে। 'মার্কার' ফ্যাবিও ক্যানাভারোকে ফাঁকি দিয়ে জারোস্লাভ প্লাসিলের ক্রস রিয়ালের জালে পাঠিয়ে দেন ইরানি মিডফিল্ডার জাভাদ নেকুনাম। প্রথমার্ধে গোলটা আর শোধ করতে পারেনি 'লা লিগা'র গত দুবারের চ্যাম্পিয়নরা। বিরতির পরপরই ওসাসুনা গোলকিপারের হাস্যকর এক ভুলের সুযোগ নিয়ে সমতায় ফিরে রিয়াল। সার্জিও র‌্যামোসের দূর থেকে নেয়া শট রবার্তো ফার্নান্দেজের হাত ফস্কে ঢুকে যায় ওসাসুনার পোস্টে! ৬৪ মিনিটে আরিয়েন রবেনের নিচু ক্রস থেকে গঞ্জালো হিগুয়েইন এগিয়ে দেয়ার পর শেষ মুহূর্তে রবেন দারুণ এক গোল করে নিশ্চিত করেছেন স্বাগতিকদের জয়। যে জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেভিয়ার পয়েন্ট তাদের সমান হলেও গোলগড়ে এগিয়ে আছে রিয়াল। দুদলের চেয়ে অনেকখানি এগিয়ে, ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি বার্সেলোনার অবস্থান। মৌসুমের মাঝপথ শেষে রেকর্ড পয়েন্ট সংগ্রহ করা 'বার্সা'র দুর্দান্ত পারফরম্যান্সে হুয়ান্ডে র‌্যামোসও অভিভূত। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকলেও দলের সাফল্যের ব্যাপারে রিয়াল কোচ দারুণ আশাবাদীও, "বার্সেলোনা খুবই ভালো খেলছে আর প্রতিনিয়ত দুর্দান্ত ফুটবলও উপহার দিচ্ছে। (রিয়াল) মাদ্রিদ তাদের মতো অতটা ভালো খেলছে না ঠিকই কিন্তু গত মাস থেকেই আমাদের পক্ষে ভালো ফলাফল আসছে। সেটাই আত্মবিশ্বাসের জন্ম দিয়ে আরো ভালো খেলার অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের।" রোববার স্প্যানিশ লিগের অন্য তিন গুরুত্বপূর্ণ ম্যাচে ভিলারিয়াল ২-০ গোলে রিয়াল মায়োর্কাকে হারিয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে আলমেরিয়ার সঙ্গে আর ভ্যালেন্সিয়া ২-৩ গোলে হেরে গেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। 'প্রিমেরা লিগা' অর্ধেক পথ পাড়ি দেয়ার পর ভ্যালেন্সিয়া (৩৪ পয়েন্ট), ভিলারিয়াল (৩৩) ও অ্যাটলেটিকোর (৩১) অবস্থান যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। 'সিরি আ'তে হঠাৎ করেই দুঃসময়ের আবর্তে পড়ে গেছে ইন্টার মিলান। টানা আট ম্যাচে জয়ের পর গত সপ্তাহে 'হোম' ম্যাচে ক্যালিয়ারির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। আর রোববার আটালান্টার মাঠ থেকে তাদের ফিরতে হয়েছে পরাজয়ের লজ্জা নিয়ে। প্লেমেকার ক্রিস্টিয়ানো দোনি দুটো এবং স্ট্রাইকার সার্জিও ফ্লকারি এক গোল করে প্রথমার্ধেই স্বাগতিকদের জয় প্রায় নিশ্চিত করে দিয়েছেন। ম্যাচের অন্তিম সময়ে জ