ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সপ্তম পরশনাথ আন্তর্জাতিক দাবায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদের সংগ্রহ ৪ পয়েন্ট করে। দিল্লীতে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টে বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ডে জাবেদ ভারতের শিবেষ মিশ্রকে হারালেও নিয়াজ হেরে গেছেন বিষ্ণু প্রসন্নের কাছে। এছাড়া ষষ্ঠ রাউন্ড শেষে দেবরাজ চ্যাটার্জি ও মোহাম্মদ আলীর সংগ্রহ সাড়ে তিন পয়েন্ট করে।
২৯-তম জাতীয় সাব-জুনিয়র দাবায় আব্দুল্লাহ আল সাইফ ও ইকরামুল হক সায়েম ৫ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছে। দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডে সাইফ শরীয়ত উল্লাহকে এবং সায়েম আহেলী সরকারকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৫ঘ.
bdnews24