২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদ সভাপতি ক্যালডেরনের পদত্যাগ

তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছর। কিন্তু তার অনেক আগেই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রেমন ক্যালডেরন। স্প্যানিশ মিডিয়া জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় রিয়ালের 'হোমগ্রাউন্ড' সান্টিয়াগো বার্নাব্যুতে এক জরুরী মিটিংশেষে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

মাদ্রিদ, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছর। কিন্তু তার অনেক আগেই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রেমন ক্যালডেরন। স্প্যানিশ মিডিয়া জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় রিয়ালের 'হোমগ্রাউন্ড' সান্টিয়াগো বার্নাব্যুতে এক জরুরী মিটিংশেষে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ২০০৬ সাল থেকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ক্যালডেরনের বিরুদ্ধে কয়েকদিন আগে একটা গুরুতর অভিযোগ এনেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়াদৈনিক 'মার্কা'। গত মাসে রিয়ালের সাধারণ অধিবেশনে নাকি নিয়ম না মেনে কয়েক জন অবাঞ্ছিত লোককে যোগ দেয়ার অনুমতি দিয়েছিলেন তিনি। এবং তাদের ভোটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুও দলের ম্যানেজমেন্টের পক্ষে টেনে এনেছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তুমুল হৈ-চৈ হয় বার্নাব্যুতে। রিয়ালের ম্যানেজমেন্ট বোর্ডের কয়েকজন সদস্য তার পদত্যাগও দাবি করেন। ক্যালডেরন অবশ্য কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন তখন। কিন্তু শুক্রবার মিটিংশেষে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন তিনি। রিয়ালের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ভিসেন্তে বোলুদার ক্যালডেরনের উত্তরসূরী হওয়ার কথা শোনা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.