ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বি. লিগে চতুর্থ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সুবাদে ১৫ খেলায় তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। এবং একটি ম্যাচ কম খেলে রহমতগঞ্জের ১৭ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রহমতগঞ্জের আধিপত্য থাকলেও সুফল পায়নি। অথচ হাতেগোনা কয়েকটি আক্রমণ করে গোল বের করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। ২২ মিনিটে মহামূল্যবান গোলটি করেছেন ইসমাইল জাহেদ। তারপর দ্বিতীয়ার্ধে গোলটি ধরে রাখার জন্য রক্ষণাত্মক হয়ে পড়ে এবং শেষপর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই তারা মাঠ ছাড়ে। প্রথম লেগে যেভাবে তারা হেরেছিল রহমতগঞ্জের কাছে। সেবার এম এ আজিজ স্টেডিয়ামে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩৫ঘ.
bdnews24