ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এনামুল হকের ৫ গোলে ফরাশগঞ্জ বড় জয় পেয়েছে। বৃহস্পতিবার তারা ৭-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। সুবাদে ফরাশগঞ্জ ১৪ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। আর খুলনা আবাহনীর (১৫ খেলায় ৩ পয়েন্ট) অবস্থান পয়েন্ট তালিকায় সবার নীচে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৬ মিনিটে এনামুল হকের গোলের মাধ্যমে খুলনা আবাহনীল জালে ফরাশগঞ্জের গোল উৎসব শুরু হয়। ৪৯, ৬২, ৬৩ ও ৭০ মিনিটে বাকি চারটি গোল করেছেন এই স্ট্রাইকার। এটা লিগের ষষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচটি হ্যাটট্রিকের মালিকরা হলেন শেখ রাসেলের আলফাজ আহমেদ, আরামবাগের নিকোডিমাস, ঢাকা মোহামেডানের বুকোলা, ঢাকা আবাহনীর জাহিদ হাসান এমিলি, রহমতগঞ্জের ইদ্রিস। তাদের ছাড়িয়ে গিয়ে এনামুল লিগে এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোলের নতুন রেকর্ড গড়েছেন।
ম্যাচের বাকি দুটো গোল করেছেন নাইমুর রহমান শাহেদ, ৪৮ ও ৮৯ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.
bdnews24