২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজ-অ্যাগুয়েরো দুজনকেই ইন্টারে চান ম্যারাডোনা

ইদানিং কার্লোস তেভেজের দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তো মাঠে নামারই সুযোগ পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড। তেভেজের এই দুরবস্থা দেখে স্বাভাবিকভাবেই মর্মাহত ডিয়েগো ম্যারাডোনা। উত্তরসূরীকে তাই তিনি ইন্টার মিলানে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

মিলান, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইদানিং কার্লোস তেভেজের দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তো মাঠে নামারই সুযোগ পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড। তেভেজের এই দুরবস্থা দেখে স্বাভাবিকভাবেই মর্মাহত ডিয়েগো ম্যারাডোনা। উত্তরসূরীকে তাই তিনি ইন্টার মিলানে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। এ মৌসুমের শেষেই ম্যানইউ'র সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে তেভেজের। চুক্তিটা নবায়ন করার ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত দেয়নি ইংলিশ ও ইওরোপিয়ান চ্যাম্পিয়নরা। 'রেড ডেভিল'দের এমন নির্লিপ্ততার পাশাপাশি রোববার ওল্ড ট্র্যাফোর্ডে তাকে উপেক্ষিত হতে দেখে ভীষণ দুঃখ পেয়েছেন আর্জেন্টিনার কোচ ম্যারাডোনা। ইতালির ক্রীড়াদৈনিক 'কোরিয়েরে দেল্লো স্পোর্ত'-কে দেয়া এক সাক্ষাতকারে সেই দুঃখই প্রকাশ পেয়েছে তার মধ্যে, "গতকাল (রোববার) আমি তেভেজকে ছাড়াই চেলসির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে জিততে দেখলাম। এটা তার (তেভেজের) জন্য মোটেও ভালো কথা নয়।" আর তাই তেভেজের প্রতি আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের পরামর্শ, "সে (ম্যানইউ থেকে) চলে গেলে একটা নিশ্চিত অধ্যায়েরই সমাপ্তি ঘটবে। সেক্ষেত্রে ইতালি, বিশেষ করে ইন্টার মিলান হতে পারে দারুণ সমাধান। তার চেয়েও বড় কথা যেহেতু তার চুক্তি শেষ হওয়ার পথে তাই দলবদলও সহজসাধ্য হওয়ার কথা।" শুধু তেভেজ নয়, '৮৬ বিশ্বকাপের নায়কের মতে আর্জেন্টিনার আরেক প্রতিভাবান স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোরও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টারে যোগ দেয়া উচিৎ, "আমি তাকে (অ্যাগুয়েরোকে) কী পরামর্শ দেবো? তাকে বলবো যে শিগগিরি ইন্টারে চলে আসো। (জ