২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সঙ্গে খেলেই অবসরে যাচ্ছেন জুয়েল রানা

একজনের বিদায় এবং অন্যজনের অন্তর্ভূক্তির খবর দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফুটবলকে বিদায় জানাবেন জুয়েল রানা, এটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মোহামেডান। কারণ তারা কিছুটা আনুষ্ঠানিকতাও করতে চায় বিদায়ের ক্ষণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- একজনের বিদায় এবং অন্যজনের অন্তর্ভূক্তির খবর দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফুটবলকে বিদায় জানাবেন জুয়েল রানা, এটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মোহামেডান। কারণ তারা কিছুটা আনুষ্ঠানিকতাও করতে চায় বিদায়ের ক্ষণে। দিনটা আগামী ২০ জানুয়ারি, এবং রেওয়াজ অনুযায়ী জুয়েল আবাহনী-মোহামেডান ম্যাচকেই বেছে নিয়েছেন বিদায়ের জন্য। এই ম্যাচে দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা। এবার মৌসুম শুরুর আগেই তিনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন অবসরে যাবেন বলে। সেজন্য ব্রাদার্স ছেড়ে ফিরে আসেন মোহামেডানে এবং তারাও এই ডিফেন্ডারের হাতে শেষবারের মতো তুলে দিয়েছিল অধিনায়কের আর্মব্যন্ড। ১৯৯৯ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়া এই তারকা এবার ক্লাব ফুটবলকেও গুডবাই জানাবেন। এজন্য মোহামেডান আনুষ্ঠানিকতারও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া। জুয়েল অবসরে যাচ্ছেন, এটা মন খারাপ করা একটি খবর। পাশপাশি সমর্থকদের একটি সুখবর হচ্ছে, কোরিয়ান ফুটবলার ওদোগির অন্তর্ভুক্ত। সোমবার কোরিয়ান এই স্ট্রাইকারের হাতে ৯ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে সুপার ডেজ ক্লাবের হয়ে ২২ ম্যাচে ১৫ গোল করা এই স্ট্রাইকারকে নিয়ে মোহামেডান কর্মকর্তারা বেশ আশাবাদী। আগামী মঙ্গলবার ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে তার অভিষেক হবে ঢাকা মাঠে। বাকি ৮ ম্যাচে ৮ গোল করে ওদোগি মোহামেডানের শিরোপা জয়ে ভূমিকা রাখতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.