২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ও ইন্টার মিলানের হোঁচট

ইংল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ও সফল ফুটবল ক্লাব হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কখনো জিততে পারেনি লিভারপুল। ১৯৯২ সালে প্রবর্তিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগ এখনো তাদের কাছে অধরা। এবার তাই ইপিএল-এর শিরোপা জিততে 'অলরেড'রা মরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

লন্ডন/মিলান/মাদ্রিদ, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ও সফল ফুটবল ক্লাব হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কখনো জিততে পারেনি লিভারপুল। ১৯৯২ সালে প্রবর্তিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগ এখনো তাদের কাছে অধরা। এবার তাই ইপিএল-এর শিরোপা জিততে 'অলরেড'রা মরিয়া। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে শনিবার বড় এক ধাক্কা খেয়েছে শীর্ষে থাকা লিভারপুল, গোলশূন্য ড্র করেছে নবাগত এবং পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা স্টোক সিটির সঙ্গে। ইতালিয়ান সিরি 'আ'-তে জিততে পারেনি গত তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানও। সবার ওপরে থাকা ইন্টারকে ১-১ গোলে রুখে দিয়ে ক্যালিয়ারি। প্রতিপক্ষের মাঠে ভাগ্যও সাহায্য করেনি লিভারপুলকে। ম্যাচের শেষদিকে স্টিভেন জেরার্ডের দুটো প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে তারা হয়তো তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারতো। কিন্তু তা হয়নি, দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেই স্টোক সিটি থেকে তাদের ফিরে আসতে হয়েছে। যেজন্য কোচ রাফায়েল বেনিটেজ দলের ওপরে ভীষণ অসন্তুষ্ট, "আমরা মোটেও খুশি নই। ম্যাচটা খুব কঠিন ছিল আর আমরা কখনোই ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারিনি।" ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ২১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে লিভারপুলের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনতে পারবে চেলসি। ২০ ম্যাচ থেকে চেলসির পয়েন্ট ৪২, আর ১৮ ম্যাচ থেকে ম্যানইউ'র ৩৮। লিভারপুল পয়েন্ট নষ্ট করলেও আর্সেনাল সেই ভুল করেনি। ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। ৮৪ মিনিটে 'গানার'দের জয়সূচক গোলটি করেছেন নিকলাস বেন্টনার। ম্যানইউ'র সমান ৩৮ পয়েন্ট হলেও আর্সেনাল খেলেছে ২১টি ম্যাচ। শনিবার ইপিএল-এর আরেক ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। সিরি 'আ'-তে টানা ৮ জয় পাওয়া ইন্টার মিলানকে পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়েছে সুইডিশ স্ট্রাইকার জ