ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এ বছরেই ঢাকায় হবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ! খবরটা বিস্ময়কর শোনালেও এরকম আভাস পাওয়া গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে।
শনিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন "আগামী সপ্তাহে একটি বড় খবরের" প্রতিশ্র"তি দিয়েছেন। খবরটা কী রকমের তা স্পষ্ট না করলেও বাফুফে সহ-সভাপতি বাদল রায় খানিকটা আভাস দিয়েছেন এভাবে, "সভাপতি সাহেব বোধহয় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করছেন। সেটা এখনো পুরোপুরি নিশ্চিত না হওয়ায় তিনি বলতে চাচ্ছেন না।"
জানা গেছে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দল এবং অন্যান্য জায়গা থেকে দু-একটি দল নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বাফুফে। তা হয়তো আগামী সপ্তাহে পূর্ণতা পাবে। বি. লিগ শেষ হওয়ার কয়েক মাস পর আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসিয়ে বাংলাদেশের ফুটবলকে চাঙ্গা করতে চাইছেন বাফুফে সভাপতি।
এছাড়া আগামী ২২ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ঢাকায় আসছেন বাংলাদেশের নতুন ব্রাজিলিয়ান কোচ ডিডো। ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে তার আসার কথা থাকলেও বাফুফের অনুরোধে তিনি আগে-ভাগেই আসছেন। অনেকটা নিশ্চিত হয়ে গেছে ট্রেনার কোলম্যানের অন্তর্ভুক্তিও। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "কোলম্যানকে আনার বিষয়টিও অনেকদূর এগিয়েছে। আগামী ফেব্র"য়ারির শেষের দিকে এই আর্জেন্টাইন ট্রেনার বাফুফেতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২০৫ঘ.
bdnews24