২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে সভাপতিকে আশ্বস্ত করেছেন ভাবী প্রধানমন্ত্রী

ভাবী প্রধানমন্ত্রীর কাছে ফুটবল উন্নয়নের জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস পেয়েছেন বাফুফে সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ভাবী প্রধানমন্ত্রীর কাছে ফুটবল উন্নয়নের জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস পেয়েছেন বাফুফে সভাপতি। গত শুক্রবার কাজী সালাউদ্দিন সুধা সদনে গিয়েছিলেন মহাজোট নেত্রী শেখ হাসিনাকে বিজয়ের অভিনন্দন জানাতে। তখন ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেশের ফুটবল উন্নয়ন প্রসঙ্গে আলাপ করেন। সেই আলাপের সূত্র ধরে শনিবার বাফুফে সভাপতি বলেছেন, "মহাজোট নেত্রী আমাকে বলেছেন, ফুটবলের জন্য যতো রকমের সাহায্য দরকার তিনি করবেন। তিনি বলেছেন দেশের ফুটবলকে একটা ভাল জায়গায় তুলে নিতে হবে, তিনি সবসময় ফুটবলের পাশে থাকবেন।" দেশের ভাবী প্রধানমন্ত্রীর মুখে এই আশ্বাসবাণী শুনে বেশ খুশি ফুটবল-কর্তারা। তাছাড়া আবাহনীর সুবাদে বাফুফে সভাপতির সঙ্গে হাসিনার পারিবারিক সম্পর্ক, এটাও ফুটবল উন্নয়নে সহায়ক হবে বলে সবার ধারনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪০ঘ.