২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল বাড়ছে ইউরো চ্যাম্পিয়নশিপে

ফুটবলের অন্যতম সেরা আসর ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ বাড়ছে ২০১৬ সাল থেকে। এক সময়ে মাত্র চার দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ২০১৬ সাল থেকে খেলার সুযোগ পাবে ২৪টি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

বর্দু, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবলের অন্যতম সেরা আসর ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ বাড়ছে ২০১৬ সাল থেকে। এক সময়ে মাত্র চার দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ২০১৬ সাল থেকে খেলার সুযোগ পাবে ২৪টি দল। ইউরোপিয়ান ফুটবলের প্রশাসক সংস্থা উয়েফার সদস্য ফ্রানজ বেকেনবাওয়ার বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন উয়েফার ৫৩টি সদস্য দেশের সবাই এই প্রস্তাবে সম্মত হয়েছে। "প্রস্তাবটি গৃহিত হয়েছে, আগামীকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে"