২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লিং কাপ থেকে ম্যান সিটির বিদায়

টাকা দিয়ে রাতারাতি সাফল্য কেনা যায় না, এই সত্যিটা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মনে করিয়ে দিয়েছিলেন একই শহরের ক্লাব ম্যানচেস্টার সিটির নতুন মালিকদের। দায়িত্ব নেওয়ার মাস গড়ানোর আগেই সেটা হাড়ে হাড়ে টের পেলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

লন্ডন, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টাকা দিয়ে রাতারাতি সাফল্য কেনা যায় না, এই সত্যিটা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মনে করিয়ে দিয়েছিলেন একই শহরের ক্লাব ম্যানচেস্টার সিটির নতুন মালিকদের। দায়িত্ব নেওয়ার মাস গড়ানোর আগেই সেটা হাড়ে হাড়ে টের পেলেন তারা। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী ম্যান সিটিকে কার্লিং কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছে লিগ ওয়ান, মানে তৃতীয় বিভাগের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন! অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে গেছে রবিনিয়োর দল। বুধবার এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচেও হয়েছে আরেকটি অঘটন