২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন গ্যালারির ভীড় ঠেকাতে টিকেটের দাম বাড়াতে হবে : সালাউদ্দিন

সালাউদ্দিনকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ফুটবল গত চার মাসে তাতে আরও রঙ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারটি। গন্তব্য এখনও অনেক দূর, কিন্তু সভাপতি হওয়ার পর তার নিত্যনতুন ভাবনা, একের পর এক চমকে ফুটবল অঙ্গন আশাবাদী। সালাউদ্দিন নিজে কী ভাবছেন? চার মাস দায়িত্ব পালন করার পর কাজটাকে সহজ মনে হচ্ছে নাকি খুব কঠিন! এসব জানতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সনৎ বাবলা মুখোমুখি হয়েছিলেন তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সালাউদ্দিনকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ফুটবল গত চার মাসে তাতে আরও রঙ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারটি। গন্তব্য এখনও অনেক দূর, কিন্তু সভাপতি হওয়ার পর তার নিত্যনতুন ভাবনা, একের পর এক চমকে ফুটবল অঙ্গন আশাবাদী। সালাউদ্দিন নিজে কী ভাবছেন? চার মাস দায়িত্ব পালন করার পর কাজটাকে সহজ মনে হচ্ছে নাকি খুব কঠিন! এসব জানতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সনৎ বাবলা মুখোমুখি হয়েছিলেন তার। প্রশ্ন : ফেডারেশনে আসার আগে নিশ্চয়ই আপনার একটা ধারণা ছিল। কয়েক মাস কাজ করার পর কী মনে হচ্ছে? মানে কাজটা ধারণার চেয়ে সহজ নাকি কঠিন? সালাউদ্দিন : কাজটা কখনো সহজ ছিল না। কারণ ফুটবল ফেডারেশনের অবস্থা কী ছিল, তা আমার চেয়ে অপনারা ভাল জানেন। বরং আমি ফেডারেশনে এসে বোকা বনে গেছি। কারণ ফেডারেশনের অবস্থা যে এত খারাপ তা আমার ধারণার মধ্যেই ছিল না। বলতে গেলে কিছুই নেই ফেডারেশনে, উল্টো অনেক দেনা। এরকম একটা সংকটের মধ্যে থেকে কাজ এগিয়ে নেওয়াটা সত্যি অনেক অনেক কঠিন। প্রশ্ন : এই ক' মাসের অভিজ্ঞতায় আপনার কী মনে হয় ? বাংলাদেশের ফুটবল কি অবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি...। সালাউদ্দিন : এটার উত্তরও আপনার জানা। কারণ এই চার মাসে নতুন কমিটির কর্মকাণ্ড, মাঠের ফুটবল দিয়ে বিচার করে আপনারাই মতামত দিতে পারেন। আগের পাঁচ বছরের ব্যালান্সড শিট এবং খেলাধুলার পাশাপাশি বর্তমান সময়টাকে রাখলে পার্থক্য অনায়াসেই বুঝে যাবেন। সেটা আমার মুখ থেকে শোনার কী দরকার? প্রশ্ন : এই পার্থক্যটা আমরা নিরূপণ করতে পারি। কিন্তু আপনার চার মাসের অভিজ্ঞতা কী বলে ? এদেশের ফুটবলের সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন কি? সালাউদ্দিন : নির্বাচনের আগে যা বলেছিলাম এখনও তাই বলছি। আমি যাদুকর নই, ফুটবলের অলি-গলি চেনা এক টেকনিশিয়ান। খুব পরিশ্রমী একজন টেকনিশিয়ান। আমার শতভাগ উজাড় করে দেওয়ার প্রতিশ্র"তিতে আমি অটল। কিন্তু সমস্যা হচ্ছে, আমার ভীষণ রকমের উচ্চাকাঙ্খা। এটা পূরণ করতে গেলে আমি একা যথেষ্ট নই, তার জন্য দরকার কমিটির অন্যান্যদের আন্তরিকতা এবং সহযোগী ভূমিকা। পাশাপাশি ক্লাব, খেলোয়াড়, দর্শক এবং মিডিয়ার ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সবকিছু ইতিবাচক থাকলে আমাদের ফুটবলের সুদিন ফিরে না আসার কোনো কারণ দেখি না। প্রশ্ন : আপনি দর্শকের কথা বলেছেন। এখন কী আগের মতো মাঠে দর্শক আশা করা ঠিক হবে ? আগে মানুষের বিনোদনের সুযোগ ছিল কম, এখন সেটা অনেক বেশি। তাছাড়া রাতে ইউরোপীয় লিগ দেখে মানুষ পরের দিন পিছিয়ে পড়া ফুটবল দেখতে স্টেডিয়ামে যাবে? সালাউদ্দিন : কিন্তু আমার বিশ্বাস দর্শক মাঠে আসবেই। এটা হলো অভ্যাসের ব্যাপার। ইউরোপজুড়ে ক্লাব ফুটবল হয়, টিভিতে খেলা দেখানো হয় কিন্তু গ্যালারি খালি থাকে না। শেষ হয়ে যাওয়া সিটিসেল ফেডারেশন কাপের ফাইনালের কথাই ধরুন। বিটিভিতে খেলা দেখানো হয়েছিল এবং এটাও সত্য আমাদের ফুটবল এখনো ভাল জায়গায় পৌঁছেনি। অথচ মাঠে ২৫ হাজার দর্শক হয়েছিল ফাইনালে। এটাই শুরু। দর্শক সবসময় মাঠে আসতে চায় কিন্তু এতদিন খেলাধুলা বন্ধ রেখে তাদের আসতে দেওয়া হয়নি। আমার বিশ্বাস খেলার গুনগত মান বাড়লে দর্শক মাঠে না এসে পারবে না। যতো বিনোদনই থাকুক ফুটবল এমন এক খেলা মাঠে বসে দেখার মজাই আলাদা। যেমন আমি-ও টিভিতে বাইরের লিগ দেখি, তারপরও মাঠে গিয়ে চেলসির খেলা দেখার জন্য টিকেট চাই বন্ধু-বান্ধবের কাছে। মোট কথা, খেলা আপনাকে টানলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। প্রশ্ন : আবাহনী-মোহামেডানের ফেডারেশন কাপ ফাইনালের কথা বলেছেন আপনি। দর্শক আছে কেবল এই দুই দলের, কিন্তু এক মৌসুমে দু-দলের ম্যাচ হবে তিন-চারটা! সালাউদ্দিন : শুধু আবাহনী-মোহামেডান ম্যাচ নয়। এই দুই দলের লিগ ম্যাচ এবং অন্যান্য বড় দলের ম্যাচেও দর্শক হবে যখন আমার দেশের ফুটবলের সার্বিক মান ওরকম জায়গায় গিয়ে পৌঁছাবে। রাতারাতি তো পরিবর্তন হবে না, তবে হবে। দেখবেন আস্তে আস্তে ফেডারেশন, ক্লাব ও ফুটবলাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে শুধু ওই মাঠের ফুটবলের জন্য। কারণ খেলার আকর্ষণ না বাড়লে ওই তিন পক্ষের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। আর বাংলার মানুষের কাছে ফুটবল কতোটা জনপ্রিয় সেটা আমি জানি। তাই আমি সেই সময়ের স্বপ্ন দেখি যখন গ্যালারিতে স্থান সংকুলানের জন্য আমাকে টিকেটের দাম বাড়াতে হচ্ছে। প্রশ্ন : এই ক'মাস তো দেখলেন। আমাদের ফুটবলের রোগটা আসলে কেথায় ? সালাউদ্দিন : রোগ তো এক জায়গায় নয়। ফেডারেশনের ভেতরে-বাইরে অনেক সমস্যা, বলে শেষ করা যাবে না। কোনো জিনিস নষ্ট হতে সময় বেশি লাগে না, কিন্তু আমরা এর মধ্যে অনেক সময় দিয়েছি ফুটবলকে নষ্ট হওয়ার জন্য। মানে আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছি ফুটবলটা যেন শেষ হয়ে যায়। সেখান থেকে আবার টেনে তোলা খুব কঠিন কাজ। আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি চারটা বছর সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাবো। প্রশ্ন : আপনি এসেই তো একটা চমক দিলেন সিটিসেলকে ফুটবলের সঙ্গী করে। এর রহস্যটা কী ? বিশেষ করে মাঠে যখন ফুটবল ছিল না তখন এরকম এক স্পন্সর পাওয়া বিশাল ব্যাপার। সালাউদ্দিন : এর পেছনে আছে আমার পরিশ্রম, ফুটবল ভাবনা ও পরিকল্পনা।