বুয়েনস এইরেস, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান ফুটবলে বড় দলগুলোর দুর্দিন এবার ছায়া ফেলেছে আর্জেন্টিনায়ও। রোববার আর্জেন্টাইন লিগের দুটি ম্যাচে অখ্যাত দুই প্রতিপক্ষের কাছে হেরে গেছে দুই বড় দল রিভার প্লেট আর বোকা জুনিয়র্স।
গতবারের চ্যাম্পিয়ন রিভার প্লেটকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে সদ্য প্রথম বিভাগে ওঠা স্যান-মার্টিন টুকুম্যান।
আর আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় দল বোকা নিজেদেরই মাঠে ৩-২ গোলে হেরে গেছে টাইগ্রের কাছে। অসাধারণ এই ম্যাচের সবগুলো গোল হয়েছে প্রথম ৩২ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০৭ ঘ.
bdnews24