২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল শেখ রাসেলও

শেখ রাসেলও হোঁচট খাওয়াটা ঠেকাতে পারেনি। শিরোপা প্রত্যাশী সতীর্থরা প্রথম ম্যাচে হোঁচট খেলেও প্রথশ ম্যাচটা জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শেখ রাসেলও হোঁচট খাওয়াটা ঠেকাতে পারেনি। শিরোপা প্রত্যাশী সতীর্থরা প্রথম ম্যাচে হোঁচট খেলেও প্রথশ ম্যাচটা জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। আগেরদিন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে স্থানীয় আবাহনী হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। রোববার একই মাঠে চট্টগ্রামের আরেক জায়ান্ট কিলার মোহামেডানের সঙ্গে পেরে উঠেনি শেখ রাসেল ক্রীড়াচক্র। অবশ্য ৩৫ মিনিটে তারাই এগিয়ে গিয়েছিল আলফাজের গোলে। গোলের উৎস সাঈদের এক ফ্রি-কিক, তা সাইফুলের মাথা ঘুরে 'বুড়ো' আলফাজের মাথায় পড়লে চট্টগ্রাম মোহামেডান পিছিয়ে পড়ে। মিনিট তিনেক পরে বাঁপ্রান্ত ধরে ঢুকে মরক্কোর ইগির মোহাম্মদ আরেকটি সুযোগ তৈরি করলেও ডিফেন্ডার ধীমানের কাছে হার মানতে হয়। ৪০ মিনিটে চট্টগ্রাম মোহামেডনের ম্যাচে ফেরার একট সম্ভাবনা তৈরি করেছিলেন লিঙ্কন। কিন্তু তার ক্রসে রাফায়েলের শট চলে যায় বাইরে। অবশেষে তারা ম্যাচে ফেরে ৫৫ মিনিটে কামারার পেনাল্টি গোলে। তৌহিদ বল নিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়লে তাকে ধাক্কা মারেন পারভেজ বাবু, এই অপরাধে রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন পারভেজ বাবুকে। কিন্তু সতর্ক হননি শেখ রাসেলের এই ডিফেন্ডার, ৭০ মিনিটে আবারো তৌহিদকে ফাউল করে তাকে মাঠ ছাড়তে হয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে। শেষ ২০ মিনিট শেখ রাসেল ১০ জনের দল হয়ে গেলেও চট্টগ্রাম মোহামেডান তার সুযোগ নিতে পারেনি। কয়েকটা আক্রমণ করলেও সেগুলোতে জয় নিশ্চিত করার ধার ছিল না। সেদিক থেকে ভাগ্যবানই বলতে হবে রাসেলকে। দু' ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ঢাকা মোহামেডানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.