২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেনি আবাহনী

দ্বিতীয় ম্যাচেই আবাহনী সপ্রতিভ। প্রথম ম্যাচে হেরে যাওয়া বি. লিগ চ্যাম্পিয়নরা ১-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে প্রথম পয়েন্টের মুখ দেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দ্বিতীয় ম্যাচেই আবাহনী সপ্রতিভ। প্রথম ম্যাচে হেরে যাওয়া বি. লিগ চ্যাম্পিয়নরা ১-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে প্রথম পয়েন্টের মুখ দেখেছে। নিজেদের 'হোম ম্যাচে' রহমতগঞ্জের কাছে হেরে সিটিসেল বি. লিগ শুরু করা আবাহনী লিমিটেড শুক্রবার প্রথম অ্যাওয়ে ম্যাচ জিতেছে নরসিংদীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এটাকে 'হোম গ্রাউন্ড' হিসেবে বেছে নিয়েছে ফরাশগঞ্জ। 'হোমে' সাধারণত নিজেরা সুবিধা পায় এবং ফেবারিটতত্ত্বেও 'হোম-টিম' এগিয়ে থাকার অলিখিত ধারনা বিশ্বফুটবলে প্রতিষ্ঠিত হলেও ফরাশগঞ্জ এখানে উল্টোরথে হেঁটেছে। এবং নরসিংদীতে প্রায় ৪ হাজার দর্শকের সামনে তাদের অভিষেক হয়েছে হোম ম্যাচে পরাজয় দিয়ে। অথচ এই ম্যাচ নিয়ে আবাহনী এক ধরনের ভয়েই ছিল। প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে চিড় ধরেছে তাদের আত্মবিশ্বাসে। প্রতিপক্ষ হিসেবে ফেডারেশন কাপে চমকে দেওয়া ফরাশগঞ্জও এবার দারুন খেলছে। এসব ভয়কে জয় করেছে আবাহনী আবুলের এক মহামূল্যবান গোলে। ৪২ মিনিটে রাইটব্যাক নজরুলের ক্রসই গোলের মূল উৎস। সেই ক্রসে ফরাশগঞ্জের ডিফেন্ডার আবু ফয়সালের দূর্বল হেড গিয়ে আবুলের পায়ে পড়তেই এই মিডফিল্ডার কোনাকুনি শটে বল পৌঁছে দিয়েছেন ফরাশগঞ্জের জালে। ফয়াসাল বলটা ভালভাবে ক্লিয়ার করলে কিন্তু গোলের সুযোগ পায় না আবাহনী। তারপর অনেক চেষ্ট করেছে তারা গোল শোধ করতে, কিন্তু শেষপর্যন্ত ফয়সালের ওই ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। অবশ্য শেষ ১০ মিনিটে আরো দুগোল খেয়ে বসতো পারতো ফরাশগঞ্জ। ৮০ মিনিট পর্যন্ত এক গোল ধরে রেখে হঠাৎ করে আবাহনী চড়াও হয়ে উঠেছিল এবং গোলের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষপর্যন্ত ওই একটি গোল ধরে রাখার পেছনে বড় ভূমিকা রেখেছে আবাহনী জমাট ডিফেন্স। সেখানেও তারা পরিবর্তন এনেছে প্রথম ম্যাচের বাজে পারফরমার অধিনায়ক নজরুল ইসলামকে রাইটব্যাকে পাঠিয়ে দিয়ে সুজন ও ইউসিফ খেলেছেন মাঝখানে। এই কষ্টার্জিত জয় পেয়ে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু ফেলছেন স্বস্তির নিশ্বাস, "প্রথম ম্যাচ হারার পর এই জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের ছন্দে ফিরতে হয়তো একটু সময় লাগছে।" তবে নতুন ভেন্যু নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, "ফুটবলের ব্যাপ্তির জন্য ঢাকার বাইরে খেলা দেওয়াটাকে আমি স্বাগত জানাই। তবে মাঠের অবস্থা মোটেও ভাল নয়। অনেক জায়গায় এবড়ো-থেবড়ো এবং অসমান বাউন্সের কারণে স্বাভাবিক খেলা বিঘি