২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু শেখ রাসেলের

আবাহনী-মোহামেডান-মুক্তিযোদ্ধা না পারলেও পেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সিটিসেল বি. লিগে জয় দিয়েই শুরু করেছে তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনী-মোহামেডান-মুক্তিযোদ্ধা না পারলেও পেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সিটিসেল বি. লিগে জয় দিয়েই শুরু করেছে তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে তারা। শেখ রাসেলের পক্ষে মরক্কোর স্ট্রাইকার টোয়েটি ইউনুস দুটি আর আলফাজ আহমেদ একটি গোল করেছেন, আর ফরাশগঞ্জের পক্ষে গোল দুটি করেছেন ইউসুফ আর কবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসএইচ/১৭৪৬ ঘ.