২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ফরাশগঞ্জের মুখোমুখি হবে নরসিংদীতে

দ্বিতীয় ম্যাচ খেলতে নরসিংদী যেতে হবে আবাহনীকে। নিজেদের ভেন্যু হিসেবে ফরাশগঞ্জ নরসিংদী স্টেডিয়ামকে বেছে নেওয়ায় সেখানে আগামী শুক্রবার হবে ফরাশগঞ্জ-আবাহনী ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দ্বিতীয় ম্যাচ খেলতে নরসিংদী যেতে হবে আবাহনীকে। নিজেদের ভেন্যু হিসেবে ফরাশগঞ্জ নরসিংদী স্টেডিয়ামকে বেছে নেওয়ায় সেখানে আগামী শুক্রবার হবে ফরাশগঞ্জ-আবাহনী ম্যাচ। এই ম্যাচ দিয়ে নরসিংদীতে বি.লিগের অভিষেক হচ্ছে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ফরাশগঞ্জের নতুন 'হোম ভেন্যু'র কথা। সোমবার বাফুফে তার অনুমোদন দিয়েছে। কিন্তু ওই স্টেডিয়ামের মাঠ লিগ ম্যাচের জন্য কতটুকু প্রস্তুত বলা মুশকিল। ফেডারেশন কাপের কয়েকটি ম্যাচ সেখানে হলেও মাঠের অবস্থা তেমন ভাল ছিল না, বৃষ্টিতে মাঠের অবস্থা বেহাল হয়ে পড়েছিল। অথচ হার দিয়ে লিগ শুরু করা বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনীর জন্য দ্বিতীয় ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.