লন্ডন, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের সেরা লিগগুলো শুরু হয়ে গেলেও ফুটবলামোদীদের মনে একটা অতৃপ্তি ছিল এই কয় দিন। সেরা ক্লাবগুলোর আসল লড়াই যে এখনো শুরু হয়নি! ফুটবলপ্রেমীদের সেই আক্ষেপ পূরণ হতে আর বেশি দেরি নেই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইউরোপের সেরা ৩২ দলের সেই 'আসল' লড়াই, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্ব। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকুট পরার জন্য যে লড়াইয়ে দীর্ঘ সাড়ে আট মাস অনেক ঘাম-রক্ত ঝরাতে হবে প্রত্যেকটি দলকে।
চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট অনেকটা বিশ্বকাপের মতো। ৩২টি দল আট গ্র"পে ভাগ হয়ে (প্রত্যেক গ্র"পে চারটি করে দল) পরস্পরের মুখোমুখি হওয়ার পর প্রত্যেক গ্র"পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ওঠে প্রথম নকআউট রাউন্ড বা দ্বিতীয় রাউন্ডে। সেখানে বিজয়ী দল চলে যায় কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনালের 'যুদ্ধ'। পার্থক্য শুধু গ্র"প পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত 'হোম অ্যান্ড অ্যাওয়ে' পদ্ধতি। অর্থাৎ প্রতিটি দলকে নিজেদের মাঠের পাশাপাশি প্রতিপক্ষের মাঠেও খেলতে যেতে হয়। তবে ফাইনাল হয় এক ম্যাচের।
মঙ্গলবার চূড়ান্ত পর্বের প্রথম দিনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে টুর্নামেন্টের পাঁচ-বারের চ্যাম্পিয়ন লিভারপুল ফ্রান্সের মার্সেই এবং ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান গ্রিসের প্যানাথিনাইকোস সফরে যাবে। দু বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ঘরের মাঠে অভ্যর্থনা জানাবে পর্তুগালের স্পোর্টিং ক্লাবকে। দলটা অবশ্য স্পোর্টিং লিসবন নামেই বেশি পরিচিত ফুটবল দুনিয়ায়। ফ্রান্সের বোর্দোর সঙ্গে ইংলিশ লিগের রানার্সআপ চেলসির ম্যাচটাও নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে।
পর দিন অর্থাৎ বুধবার কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসকে। ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ লিগের গত দু বারের চ্যাম্পিয়ন ম্যানইউ'র প্রতিপক্ষ স্প্যানিশ রানার্সআপ ভিলারিয়াল। জুভেন্টাসেরও 'হোম' ম্যাচ, তবে দু বছর আগে ম্যাচ পাতানোর দায়ে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া এবং এক মৌসুম পরই ইতালিয়ান সিরি 'আ'তে ফিরে আসা 'জুভ'দের প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবার্গ। গত মৌসুমের উয়েফা কাপ বিজয়ী এবং কয়েক দিন আগে সবাইকে চমকে দিয়ে উয়েফা সুপার কাপে ম্যানইউকে হারিয়ে দেয়া জেনিতকে মনে করা হচ্ছে এবারের টুর্নামেন্টের 'ডার্ক হর্স'! সেই তুলনায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ সহজ প্রতিপক্ষের সঙ্গে। রেকর্ড নয় বারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে মুখোমুখি হবে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া বেলারুশের বরিসভের। চার বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ 'অ্যাওয়ে' ম্যাচে খেলবে রুমানিয়ার স্টুয়া বুখারেস্টের বিপক্ষে। আর্সেনালকেও খেলতে হবে প্রতিপক্ষের মাঠে, ইউক্রেনের ডায়নামো কিয়েভের সঙ্গে।
ইউরোপীয় পরাশক্তিদের এত সব ম্যাচের ভীড়ে সবচেয়ে বড় খবর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্র্তনের সম্ভাবনা। গত মৌসুমে ম্যানইউ'র 'ডাবল' জয়ের প্রধান নায়ক জুলাইয়ে ডান গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য এবার এখনো মাঠে নামতে পারেননি। তবে ইউরোপিয়ান গোল্ডেন বুট ট্রফি জয়ী 'ছোট' রোনালদো এখন অনেকটাই সুস্থ। এবং বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে তাকে মাঠেও দেখা যেতে পারে! এ ব্যাপারে 'রেড ডেভিল'দের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের রহস্যপূর্ণ ইঙ্গিত, "রোনালদো এখন অনুশীলন করছে। সে খুব দ্রুত সেরেও উঠছে। কে জানে, আমি হয়তো তাকে আমাদের সঙ্গে মাঠে নিয়েও যেতে পারি!" তবে রোনালদো খেললেও ভিলারিয়ালের বিপক্ষে পল স্কলস ও মাইকেল ক্যারিককে পাচ্ছে না ম্যানইউ। অভিজ্ঞ মিডফিল্ডার স্কলস সাসপেনশনের জন্য খেলতে পারবেন না। আর গত শনিবার লিভারপুলের কাছে হেরে যাওয়া ম্যাচে গোড়ালিতে ব্যথা পাওয়ায় আরেক মিডফিল্ডার ক্যারিককেও ভিলারিয়ালের সঙ্গে দর্শকের ভূমিকা পালন করতে হবে।
মার্সেই সফরে শনিবারের সেই ম্যাচটাই লিভারপুলের জন্য বড় অনুপ্রেরণা। কোচ রাফায়েল বেনিটেজের দৃঢ় বিশ্বাস, ম্যানইউ'র বিপক্ষে ২-১ গোলের জয়টা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করতে অনুপ্রাণিত করবে তার দলকে, "আমরা ফুরফুরে মেজাজে মার্সেইয়ে যেতে পারবো। (ম্যানইউ'র বিপক্ষে) ম্যাচটা ছিল এই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। আমরা আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন্স লিগও ভালো ভাবে শুরু করতে পারবো।" যদিও দলের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় স্টিভেন জেরার্ড, ফার্নান্দো তরেস ও হাভিয়ের মাসকেরানোর ফিটনেস নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে 'অল রেড'রা।
চেলসির তেমন কোনো দুশ্চিন্তা নেই। বরং মাইকেল বালাককে ফিরে পাওয়ার সুসংবাদে গত বারের রানার্সআপরা উজ্জীবিত। ২৪ আগস্ট ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া বালাকের খেলার কথা নিশ্চিত করেছেন লুই ফেলিপে স্কলারিও। তবে সেটা কতক্ষণের জন্য তা নিশ্চিত করতে পারেননি চেলসির নতুন কোচ,"মঙ্গলবার সে (বালাক) খেলবেই। তবে আমি জানি না সেটা ৪৫, ৬০ নাকি ৭০ মিনিটের জন্য।"
স্ট্যামফোর্ড ব্রিজে নতুন হলেও স্কলারি বহু অভিজ্ঞতায় ঋদ্ধ। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা এনে দিয়েছেন, ইউরো ২০০৪ রানার্সআপ পর্তুগালেরও কোচ ছিলেন তিনি। ব্রাজিলের ঘরোয়া ফুটবলেও তার অনেক সাফল্য। আর তাই আভরাম গ্রান্টকে সরিয়ে স্কলারির ওপরে আস্থা রাখতে দ্বিধা করেননি চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রুশ ধনকুবের আব্রামোভিচ কিনে নেয়ার পর চেলসি ইংলিশ লিগে পঞ্চাশ বছরের শিরোপা
bdnews24