বেলগ্রেড, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একদিনে তিন তিনটি হ্যাটট্রিক। তার একটি করে 'মহানায়ক' হয়ে উঠেছেন ইংল্যান্ডের থিও ওয়ালকট, কিন্তু আরেকটি হ্যাটট্রিকের মালিক মিরোস্লাভ ক্লোসার মন খারাপ। ওয়ালকটের হ্যাটট্রিকে বুধবার 'পুরনো শত্র"' ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড, কিন্তু ক্লোসার দল জার্মানি যে জিততে পারেনি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি! আগের ম্যাচেই বড় জয় পাওয়া তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-৩ গোলে ড্র করেছে ফিনল্যান্ডের সঙ্গে।
এদিনের অন্য এক ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, নেদারল্যান্ডস, বসনিয়া গ্রিস, লিথুয়ানিয়া, রাশিয়া, ইউক্রেন, ডেনমার্ক, স্কটল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, রুমানিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, বেলারুশ আর ইসরায়েলও। কিন্তু অঘটনের শিকার হয়েছে সুইজারল্যান্ড
bdnews24